সালমানের ক্যামেরায় সারিকা-ফারিয়া

বিনোদন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৬:২৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৬:২৯

একটুখানি ম্যাডেনেস’ নাটকে তৌসিফ-সারিকা (1) ইউটিউবে নিয়মিতই ছোট পরিসরে নাটক নির্মাণে দেখা যায় অভিনেতা সালমান মুক্তাদিরকে। টিভিতে সাধারণত অভিনেতার ভূমিকায় থাকেন তিনি।
এবার তার পরিচালনায় একটি টেলিফিল্ম নির্মিত হয়েছে যেখানে অভিনয় করেছেন এ প্রজন্মের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে অন্যতম সারিকা ও শবনম ফারিয়া। সঙ্গে আছেন তৌসিফ।

টেলিফিল্মের নাম ‘একটুখানি ম্যাডনেস’। পরিচালনার পাশাপাশি এর গল্পটিও সালমানের।
গল্পে দেখানো হবে, কফি মেশিনের ধোঁয়া, সাইকেলের টায়ার চুরি করা, ছেড়া কাগজের টুকরো, হঠাৎ এক বড় ভাইয়ের থাপ্পড়- এমনি সব অযৌক্তিক আর অদ্ভুত দৃশ্য আমাদের নজর কাড়ে। রুদ্রও তাই। কোনও কোনও ক্ষেত্রে একটু বেশিই।
দেখা যাবে, রুদ্র মুচকি মুচকি হাসছে। এক পায়ের জুতার ফিতা খোলা। সে ফিতা বাঁধতে পারে না। হাসিটা হঠাৎ থেমে একদম গম্ভীর মুখ করে বসে পরে সে। আভাই পারে ওর জুতার ফিতা বাঁধতে। অধৈর্য রুদ্র দূর থেকে দেখতে পায় ইভাকে। এই তিন জনকে ঘিরেই মূলত টেলিফিল্মের গল্প।
টেলিফিল্মটি প্রচার হবে চ্যানেল আইতে, আগামীকাল (শুক্রবার) দুপুর ২টা ৪০ মিনিটে।  একটুখানি ম্যাডেনেস’ নাটকে ফারিয়া
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প