সভ্যতার যদি থাকত ডানা...

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৪:৪১আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১২:২০

সভ্যতা তাহলে কী হতো? শিরোনামের এ প্রশ্নটা সভ্যতাকে আর করার দরকার নেই। কারণ তিনি গানে গানেই উত্তর দিয়েছেন।
আর গানটি রয়েছে তার প্রথম অ্যালবাম ‘যদি থাকত ডানা’-তে। গানের স্বনামের অ্যালবামটি প্রকাশ হয়েছে গতকাল। এখানেই আছে সব উত্তর।
এদিকে সভ্যতা জানালেন প্রথম অ্যালবাম প্রকাশের অনুভূতি। তিনি বলেন, ‌‘গতকাল আমি একটি গানের আসরে গিয়েছিলাম। সেখানে যারাই আমাকে অ্যালবামের জন্য অভিনন্দন জানিয়েছেন, তাকেই আমি জড়িয়ে ধরছিলাম। আবেগে অতিরিক্ত আপ্লুত হয়েই এসব করেছি। ছোটবেলায় যখন ভেবেছিলাম, আমার একদিন অ্যালবাম হবে, তখন থ্যাংকস নোটে কী কী লিখব ভাবতাম। আজ স্বপ্নটা সত্যি হলো।’
সভ্যতার অ্যালবামটি প্রকাশ হয়েছে জিপি মিউজিক অ্যাপে। এতে গান আছে ৭টি। এরমধ্যে ৬টি গান সুর ও কথা লিখেছেন সভ্যতা নিজে।
আর তিন কবির তিনটি গানের মিশ্রণে তৈরি হয়েছে অপর গান। তিন কবির গানগুলো হলো- দ্বিজেন্দ্রলাল রায়ের ‌‘ধন ধান্যে পুষ্পেভরা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে’ ও কাজী নজরুল ইসলামের ‌‘দাও শ্বর্য’। গানগুলোর সংগীত করেছেন শাহরীন শাহরিয়ার, সামিউল ওয়াহিদ, আলিফতার সরকার রাজ।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক