অনেক চেষ্টা করেও সংসার বাঁচাতে পারলাম না: সালমা

ওয়ালিউল মুক্তা
২৬ নভেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৩:২২

সংগীতশিল্পী সালমা জানালেন, তিনি ও তার স্বামী শিবলী সাদিক আর একসঙ্গে নেই। বিচ্ছেদ হয়েছে তাদের বিয়ের। ২০ নভেম্বর তারা চূড়ান্তভাবে আলাদা হয়েছেন। বেশ কিছুদিন ধরেই চলছিল তাদের পারিবারিক সমস্যা। অবশেষ তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। শিবলী দিনাজপুর-৬ আসনের সাংসদ ও ব্যবসায়ী। ২০১০ সালে বিয়ে হয় সালমা ও শিবলীর। তাদের ৪ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। পুরো বিষয়টি নিয়ে সালমা মুখোমুখি হয়েছিলেন বাংলা ট্রিবিউন-এর। বললেন সবিস্তারে-


সালমা

বাংলা ট্রিবিউন: আপনারা সুখে আছেন- এমন খবরই পাওয়া যেত। এমনকি আপনি ও আপনার স্বামী একসঙ্গে গানও করেছেন। হঠাৎ কী হলো?

সালমা: না, এটা হঠাৎ নয়। অনেকদিন ধরেই আমাদের মনোমালিন্য চলেছে। অনেক চেষ্টা করেছি কিন্তু সংসার বাঁচাতে পারলাম না। অনেক কিছু মেনেও নিয়েছি। আমার প্রিয় বিষয় গান-বাজনা বন্ধ করে দিয়েছিলাম। তার মতো করে চলতে চেয়েছি।
আসলে আমরা দুজনই আলাদা ভুবনের। সে রাজনীতিক আর আমি গানের মানুষ। আমার এ বিয়ে করাটাই ছিল  ভুল। অল্প বয়সে না বুঝেই আমার জীবনের বড় ভুলটি করেছি।

বাংলা ট্রিবিউন: ‘অনেক কিছু’ বলতে কী বোঝাতে চাইছেন?
সালমা: সে অনেক দুর্ব্যবহার করত। তাও সহ্য করেছি।

বাংলা ট্রিবিউন: কবে থেকে বিষয়টি প্রকট আকার ধারণ করেছে?

সালমা: বছর খানেকের মতো হবে। তবে চার-পাঁচ মাস আগে বিষয়টি খুবই খারাপ দিকে যায়। সে আমার বাবা, মা ও মামার সঙ্গে চরম দুর্ব্যবহার করে। আসলে এমপি হওয়ার পর থেকে সে পুরো চেঞ্জ হয়ে হয়ে গেছে। আমাকে তো সম্মান করতই না, সেটা আমার বাবা-মার দিকে চলে যেত।

বাংলা ট্রিবিউন: কেন এমন করত বলে মনে হয়?

সালমা: তার কথা, আমাকে সে আর নিতে (পছন্দ) পারছে না। আমাকে ভালোবাসে না। আমার সঙ্গে থাকতে চায় না। এমনকি আমার মেয়েকেও (স্নেহা) সে আমার কাছ থেকে নিয়ে গেছে। প্রায় তিন মাস পর (আজ) আমি আমার মেয়েকে কাছে পেয়েছি। সে জোর করেই আমার ছোট্ট মেয়েটাকে তার কাছে রাখছে। 

বাংলা ট্রিবিউন: আর বিচ্ছেদের বিষয়টি কবে ঘটল?
সালমা: গত ২০ তারিখে ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় আমরা বসে এ কাজটি করেছি। দুই পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।


বাংলা ট্রিবিউন: আপনি তো পুরো বিষয় নিয়ে আদালতে যেতে পারতেন?

সালমা: আমি কি তার সঙ্গে পেরে উঠব? সে এমপি; অনেক প্রভাব তার। মাঝখান থেকে আমি আমার সন্তানের জীবন দুর্বিষহ করে তুলব। আমার সন্তান ও আমার যদি কিছু হয়ে যায় কেউ এগিয়ে আসবে না, আমি জানি। তাই আপোষের মাধ্যমে আমি বিচ্ছেদ নিয়েছি। সালমা ও শিবলী


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প