আলিয়ার অতিথি সিদ্ধার্থ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ০০:০০আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০০:০০

সিদ্ধার্থ ও আলিয়া সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র ‌‘ডিয়ার জিন্দেগি’র সাফল্য বেশ। বলিউডের হালের সেনসেশন আলিয়া ভাটের সবকিছুই ঠিকমতো চলছে বলে ধরে নেওয়া যায়।

আর তাতে করে আনন্দ ও খুশিতে থাকবেন এটাই স্বাভাবিক। সত্যি ঘটছেও তাই। সম্প্রতি তাকে দেখা যায় মুম্বাইয়ের একটি হোটেলে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। হোটেলে ছিল, আলিয়ার বোন শাহিনের জন্মদিনের অনুষ্ঠান।
পিঙ্কভিলার খবর অনুসারে বাট পরিবারের মেয়ে শাহিনের জন্মদিনে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। এ খবরে আলিয়া-সিড-এর প্রেমের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায়। যদিও উভয়েই দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তাদের মধ্যে প্রেমের কোনও সম্পর্ক নেই, তারা শুধুই ভালো বন্ধু।
আলিয়া-সিডর বলিউডে অভিষেক হয়েছিল একসঙ্গেই। করণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে। এরপর থেকেই তাদের বন্ধুত্ব। যা আজও বহাল রয়েছে। যদিও ভক্ত-সমর্থকদের ধারণা শুধু বন্ধুত্ব নয়, দুজন আসলে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন।
সূত্র: জি-নিউজ।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প