৮ দিনে ১০৯ দেশের ৫৫০টি চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ১৩:৩১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৫:১৬

উৎসবে অংশ নেওয়া কয়েকটি ছবির প্রচ্ছদ ৩ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‌১৪তম ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’। ৮ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে ১০৯ দেশ থেকে প্রায় ৫৫০টি স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শন হবে।

এর আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। চলতি বছর তারা এ আয়োজনের মধ্য দিয়ে ৩০ বছরে পা দিচ্ছে।
জানা গেছে, ঢাকার বেশ কয়েকটি মিলনায়তনে একযোগে এ চলচ্চিত্রগুলোর প্রদর্শনী চলবে। এগুলোর মধ্যে আছে- জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অডিটরিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তন ও বিশ্বসাহিত্যকেন্দ্র। প্রতিটি স্থানে দিনে একাধিক প্রদর্শনী চলবে।
আয়োজকরা জানান, এবারের আয়োজনে প্রায় ২৫০০ চলচ্চিত্রের মধ্যে বাছাইকৃত ৫৫০টি প্রদর্শিত হবে। এরমধ্যে রয়েছে অস্কারে যাওয়া ২টি, কানের ৪৭টিসহ বিশ্বের বেশ কয়েকটি খ্যাতনামা উৎসবে অংশ নেওয়া স্বল্প পরিসরের ছবি।
প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর