শুটিংয়ে আহত রজনীকান্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:২৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০২

রোবট ছবির একটি দৃশ্য ভারতের সুপারস্টার তামিল অভিনেতা রজনীকান্ত ছবির শুটিং চলার সময় আহত হয়েছেন। ‘এন্থিরান’ ছবির সিক্যুয়েল‘এন্থিরান ২.০’ ছবির শুটিং সেটে পড়ে গিয়ে আহত হন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতের চেন্নাইয়ে শুটিং করার সময় আহত হন রজনীকান্ত। তিনি ডান হাঁটুতে আঘাত পান। তারপরই তাৎক্ষণিকভাবে তাকে নিকটবর্তী চেট্টিনাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘রাত ৮টা ৪৫ মিনিটে তাকে (রজনীকান্ত) হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার আঘাতটা গুরুতর নয়। ক্ষতস্থানে ড্রেসিং করে হাসপাতাল থেকে বিদায় নেন তিনি।’
রজনীকান্তের ক্রু সদস্যরাও তার আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা জানান, আঘাতটা ছিল সামান্যই। তারা একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যায়, তিনি শুটিং সেটে হাঁটছেন।
২০১০ সালে মুক্তি পায় ভারতের সাড়া-জাগানো অ্যাকশন ছবি ‘এন্থিরান’’ ও তার হিন্দি ডাবিং ‘রোবট’। এ ছবিটির সিকুয়্যাল ‘এন্থিরান২.০’-এ দেখা যাবে অক্ষয় কুমারকেও। ছবিটির সংগীত পরিচালনা করছেন এ আর রহমান।  আগামী দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র: এনডিটিভি

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প