মাহির বদলে শুভশ্রী?

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৩:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:০৬

শুভশ্রী। ছবি- সাজ্জাদ হোসেন কলকাতার নায়িকা শুভশ্রী হচ্ছেন বাংলাদেশের আলোচিত ছবি মাহিয়া মাহি অভিনীত ‘অগ্নি’র পরবর্তী কিস্তির নায়িকা! এমন ইঙ্গিত পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের। সঙ্গে শুভশ্রীর কিছু সূত্রও এতে যোগ হয়েছে। যার যোগফলটা এমন- বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রস্তাব দিয়েছিলেন শুভশ্রীকে। কারণ তারা জনপ্রিয় ‘অগ্নি’ ফ্র্যাঞ্চাইজিতে মুখ্য চরিত্রে তাকে চায়!
কিন্তু পড়শী দেশের অ্যাকশন-সিক্যুয়েলে নায়িকা হওয়ার প্রস্তাবের উত্তর এখনও দেননি ভারতীয় এ নায়িকা। কারণ তিনি ভাবছেন কাজ না করার বিষয়ে!

এদিকে, বাংলাদেশের আলোচিত এ প্রযোজনা প্রতিষ্ঠানের অন্য একটি ছবিতে বর্তমানে কাজ করছেন শুভশ্রী। সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘নবাব’ ছবির সেটে আছেন তিনি। তাই এমন ‘অগ্নি’ খবর বেশ বেগ দিয়েছে বিষয়টিকে।

কিন্তু ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ কী বলে? জানতে চাওয়া হয়েছিল প্রতিষ্ঠানের প্রধান ও চেয়ারম্যান আবদুল আজিজের কাছে। তিনি প্রথমেই প্রকাশ করলেন বিস্ময়। ‘‘এমন খবর ভারতীয় পত্রিকা ছাপিয়েছে! কার মন্তব্য আছে সেখানে? আমরাই জানি না শুভশ্রী ‘অগ্নি ৩’-এর নায়িকা! না, কোথাও কোনও ভুল হচ্ছে না। তাকে আমরা তো কোনও প্রস্তাব দেইনি!’’

তাহলে কে হবেন ছবির নায়িকা? কিছুদিন আগে জাজ তাদের নতুন নায়িকা ফারিনকে সবার সমানে এনেছেন। তিনি নাকি আগের দুটিতে অভিনয় করা মাহিয়া মাহিই থাকছেন পরবর্তী ছবিতে?
এমন প্রশ্নে আবদুল আজিজের উত্তর, ‘আসলে কাকে ঘিরে ছবি, তা নির্মাতা বাবা যাদব ও সিনেমায় দুই চিত্রনাট্যকারই বলতে পারবেন। আমি কিছুই জানি না। আগে এটির গল্প প্রস্তুত হোক, তারপর আমরা সিদ্ধান্ত নেব চরিত্রটির সঙ্গে কে মানানসই বা আসছেন! এটি জানা যাবে আগামী মার্চে।’
তবে শুভশ্রীর ‘অগ্নি ৩’-এ কাজ করার বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ বর্তমানের ‘নবাব’ ছাড়াও অতীতে এ নায়িকা জাজের ছবি ‘প্রেম কী বুঝিনি’-তে কাজ করেছেন। এ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তার মন্দ নয়!
নায়িকার্নিভর অ্যাকশনধর্মী সিনেমা ‘অগ্নি’র প্রথম দুটো কিস্তির পরিচালক ইফতেখার চৌধুরী। তবে তৃতীয় সিক্যুয়েলে এতে পাওয়া যাবে ভারতীয় পরিচালক বাবা যাদবকে। ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন থাইল্যান্ডের পরিচালক জাইকা। ছবিটি যৌথ প্রযোজনায় হওয়ার সম্ভবনা আছে।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প