আগামী বছর আমিরের ‘সিক্রেট সুপারস্টার’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ০০:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ০০:০০

সিক্রেট সুপারস্টার রূপে আমির। ছবি-গুগল চলতি বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার আমির খান অভিনীত আলোচিত ছবি ‘দঙ্গল’। তবে এরই মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের ৫১ বছরের এ ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের নতুন ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’। ইতোমধ্যে কিছুটা কাজও করেছেন তিনি। এবার জানা গেল, ২০১৭ সালের ৪ আগস্ট থেকে ভারতের সিনেমা হলগুলোতে দর্শক মাতাবে এ ছবি। এটি রচনা ও পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

চরিত্র এবং সেই চরিত্রের প্রয়োজনে চেহারা পরিবর্তন করতে এমনিতেই আমির খানের জুড়ি মেলা ভার। চরিত্রের চাহিদায় তিনি নিজের চেহারা নিয়ে বারবার নিরীক্ষা করেছেন। কখনও 'গজনি'তে সিক্স প্যাক অ্যাবস তো কখনও 'থ্রি ইডিয়েটস'-র জন্য কলেজ ছাত্রের লুকস। কখনও 'পিকে' তো কখনও 'দঙ্গল'। বারবার পরিবর্তন এসেছে তার লুকে। নতুন নতুন অবতারে দর্শকদের কাছে ধরা দিয়েছেন তিনি। তবে ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমির খান মূল নায়ক নন। আবার অতিথি চরিত্রও নয়। এটি মূলত একজন গুরুত্বপূর্ণ সংগীত পরিচালকের চরিত্র।

‘সিক্রেট সুপারস্টার’ ছবির মাধ্যমে আমিরের ম্যানেজার অদ্বৈত চন্দনের পরিচালনায় অভিষেক হচ্ছে। ছবিটির সংগীত পরিচালনা করবেন অমিত ত্রিবেদি, গান লিখবেন কাওসার মুনির।

শুরুতে এ ছবির নাম রাখা হয়েছিল ‘আজ ফির জিনে কি তামান্না হ্যায়’। পরে নাম বদলে রাখা হয় ‘সিক্রেট সুপারস্টার’।

 

সূত্র: জি-নিউজ

/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প