এই শীতে রোদ পোহানোর গান...

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৫২

সারোয়ার শুভ। ছবি: মইদুল ইসলাম শীত এসে গেছে। দুদিন হলো অন্তর্জালে ঘোরাফেরা করছে একটি রোদ পোহানোর গান! খুব পরিচিত কেউ নন। তবে গানটির কথা-সুর কিংবা গায়কী এই শীত সময়ে যে কারোর ভালোলাগার অনুসঙ্গ হতেই পারে।

‘‌চল নামি' শিরোনামের গানটি লিখে সুর করে কণ্ঠে তুলেছেন তরুণ সংগীতশিল্পী সারোয়ার শুভ। অংকুর মাহমুদের সংগীতায়োজনে একটু অন্য স্বাদের গানটির কথাগুলো এমন- চল নামি রোদ পোহাতে/ তোর মনে বারান্দাতে/ ঘোর প্রেমে ভিজিয়ে দে তুই/ তোর মনে আকাশটা ছুঁই.../ শীত লাগা বুক ঘিরেছে অসুখ/ বাঁধ ভাঙা উপমায়...।
গানটির লিরিক ভিডিও শীতের বিশেষ সিঙ্গেল হিসেবে ৭ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করেছে ঈগল মিউজিক। চাইলে শুনে নিতে পারেন এই লিংক থেকে-

বছর তিনেক আগে সারোয়ার শুভর প্রথম গান রেকর্ডিং হয় মিশ্র অ্যালবাম ‘চপল ফিচারিং একা আমি’র জন্য। গানটি ভালোই জনপ্রিয়তা পায় তখন। একই সময় বন্ধুদের নিয়ে ‘ইউটোপিয়া’ নামে একটা ব্যান্ড গড়েন, যদিও এগোয়নি সেটি। তারপর ভরসা রাখেন নিজের কথা-সুর-কণ্ঠের ওপর। প্রকাশ করলেন প্রথম একক ‘বিলবোর্ড ভালোবাসা’। হিট না হলেও সংগীতশিল্পী হিসেবে সেটি থেকেও বাহবা পেয়েছেন এই তরুণ।
শুভ জানান, ‘চল নামি’ গানটির ভিডিও ছাড়াও নতুন বছরে ২য় একক প্রকাশের গতি নিয়ে এগুচ্ছেন তিনি। বলছেন, ‘‘চল নামি’ দিয়ে আপাতত শীতটা কাটাতে চাই রোদ আরামে।’’
/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প