মিউজিক ভিডিওতে যেমন জাহিদ হাসান...

বিনোদন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৫:২৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৮

জাহিদ ও সাবি। ছবি- সাজ্জাদ

নাটকে তুখোড় অভিনেতা জাহিদ হাসান। তার অনন্য অভিনয়ের রেশটা পেয়েছে চলচ্চিত্র অঙ্গনও। পরিচালক হিসেবেও মন্দ কী! তাই এ তারকার অভিনয় নিয়ে প্রশ্ন তোলাটা দুঃসাধ্য বিষয় হয়তো। কিন্তু অভিনয়টা যদি হয় মিউজিক ভিডিওতে, প্রথমবার। আর সেখানে যদি থাকে এ তারকার নাচের দৃশ্য- তাহলে আগ্রহের পালে একটু জোরেই ধাক্কা লাগে।

তবে অপেক্ষার সময় আর নেই। এগুলো সবই এখন দর্শকের সামনে। জাহিদ হাসান-শায়লা সাবি অভিনীত মিউজিক ভিডিও ‌‌‘বেয়াইন সাহেব’ প্রকাশিত হয়েছে। ৯ ডিসেম্বর অনলাইনের ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপে এটি মুক্তি পেয়েছে।
এর আগে ৮ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক গানটি নিয়ে একটি প্রিমিয়ার শো'য়ের আয়োজন করে। সেখানের ঘোষণা অনুযায়ী পরের দিন রাত ৯টায় এটি প্রকাশিত হয়।
প্রীতম হাসানের সুর-সংগীতে এ গানটির গায়ক তার বড় ভাই প্রতীক হাসান। সঙ্গে আছেন নাউমি। এই মিউজিক ভিডিওতে মূলত জাহিদ হাসানকেই রাখা হয়েছে চমক হিসেবে। আরও আছেন রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত, মডেল সাবি, শার্লিন ও সিয়াম। আর এটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু।

ভিডিওটি দেখতে ক্লিক করুন:

/এম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প