হাঁটুর চোট গুরুতর, সামনেই অস্ত্রোপচার!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৮

ক্র্যাচে ভর দিয়ে শাহরুখ টানা ১৪-১৫ ঘণ্টা শুটিংয়ের পরও হাসিমুখে ভক্তদের অটোগ্রাফ দেওয়া, সহকর্মীদের সঙ্গে আড্ডায় মশগুল হতে দেখা যায় বলিউড বাদশাহ শাহরুখ খানকে। ৫১ বছর বয়সী এ তারকার ‘তারুণ্যে’ অনেকে ঈর্ষাও করেন!  কিন্তু সম্প্রতি তিনি জানালেন, নিজের ভেতর পুষে রাখা প্রচণ্ড ব্যথার কথা।
তার হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা নিয়েই তিনি সব চালিয়ে যাচ্ছেন! শিগগিরই হাঁটুতে বড় রকমের অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে তাকে। শুধু তাই নয়, তার নতুন ছবি ‘রইস’-এর প্রচারণায় অন্য এক শাহরুখকে দেখতে পেল তার ভক্তরা। হাঁটুতে ‘নি-ক্যাপ’ পরে প্রচারণা চালান তিনি।  ২০১৫ সালে এই বাঁ পায়ের হাঁটুতেই একবার অস্ত্রোপচার হয়েছিল।
এ প্রসঙ্গে শাহরুখ বলেন, “এর আগে হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার করতে হয়েছিল। কিন্তু এবার বড় রকমের অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে, যা সারতে ১১ থেকে ১২ মাস লেগে যেতে পারে। তাই ‘রইস’ নিয়ে  আমি কোনও চান্স নিতে চাইনি। কাজগুলো গুছিয়ে নিয়েই আমি আবার ব্যায়াম শুরু করবো। খানিক হাঁটলে, অথবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেই প্রচণ্ড ব্যথা শুরু হয়। এজন্যই আপনারা এই ‘নি-ক্যাপ’ দেখছেন।”
হাঁটুর এ সমস্যা করণে তাকে ক্র্যাচেও ভর দিয়ে চলতে হয় মাঝে মাঝে।
গত বছর ২১ মে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শাহরুখের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। সেই সময় চিকিৎসক জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে হাঁটু নিয়ে ভুগছেন বাদশা।
শাহরুখের ডাক্তার সঞ্জয় দেশাই তখন মুম্বাই মিররকে বলেছিলেন, শাহরুখের হাঁটু খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আর তার সেরে উঠাটা কষ্টকর। তিনি বলেন, ‘শাহরুখ যেহেতু এখন শুটিং করছেন, আমরা তার হাঁটু ক্ষতিগ্রস্থ অংশ বাদ দিতে ১০ মাস পর একটি অস্ত্রোপচার করবো।’

শাহরুখ বর্তমানে ইমতিয়াজ আলির ‘রিং’ ছবিতে শুটিং করছেন এবং ‘রইস’এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ‘রইস’ ছবিটি জানুয়ারির ২৫ তারিখ মুক্তি পাচ্ছে। শাহরুখের হাঁটুতে ‘নি-ক্যাপ’। ছবি: নিউ ইয়র্ক টাইমস

সূত্র: নিউ ইয়র্ক টাইমস।  

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প