শাহরুখের সঞ্চালনায় আমির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৬, ০০:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ০০:০০

শাহরুখ ও আমির। ছবি- গুগল স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে সম্প্রতি সালমান খানের সঙ্গে মঞ্চ মাতিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘করণ-অর্জুন’ মুহূর্তটি দর্শকরা উপভোগ করেছেন বেশ ভালোই। এবার আরেক খান আমিরের সঙ্গে মঞ্চে আসবেন শাহরুখ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভারতীয় চলচ্চিত্রে নারীদের ভুমিকা ও অবদান নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে জি মিডিয়া লিমিটেড। ১৭ ডিসেম্বর অনুষ্ঠানটির দিন ঠিক হয়ে আছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শাহরুখ খান।
আমিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, জি-র আয়োজনে ওই অনুষ্ঠানে আমির নিজের কণ্ঠে গাওয়া ‘দঙ্গল’-এর ‘ধাক্কাড়’ গানটি প্রকাশ করবেন।
আরও একটি মজার বিষয়, এর মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর আমির কোনও গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ ‘গুলাম’ ছবিতে ‘আতি ক্যায়া খান্ডালা’ গানটি গেয়েছিলেন আমির।
আমির নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। বলেছেন, ‘‘অনুষ্ঠানটির জন্য গানটি উপযুক্ত। এটা ‘দাঙ্গাল’ ছবির জন্য নয়, অনুষ্ঠানটির জন্যই গেয়েছি আমি। পুরো গানটি আমি খুব উপভোগ করেছি।’’
এর আগে ২০১৪ সালের ২১ জানুয়ারি ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এ দুই তারকাকে এক পর্দায় দেখা গিয়েছিল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প