ওমর সানী যখন মুক্তিযোদ্ধা

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৬, ১২:৩১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৫:৩১

চলচ্চিত্র ‘লাল সবুজের সুর’- এ ওমর সানী খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘লাল সবুজের সুর’।
ছবিতে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ওমর সানীকে। আরও অভিনয় করেছেন সুব্রত, সেরা জামান, রফিকুল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী মাহি ও লিখন প্রমুখ।
সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। জানা যায়, ছবিটি বিজয় দিবসের দিন প্রেক্ষাগৃহ ও চ্যানেল আইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

এর গল্পটা এমন- ইমনের বাবা-মা একাত্তরের ২৫ মার্চের কালো রাত্রির পর ঢাকা ছেড়ে ইছাপুর গ্রামে আশ্রয় নেয়। সেখানে ইমনের পরিচয় হয় বাদল নামের এক কিশোরের সঙ্গে। ঢাকায় পাকসেনারা বাদলের বাবা-মাকে মেরে ফেলেছে। সে প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামে এসে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয়। ইমনও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে একদিন যায় প্রশিক্ষণ নেওয়ার জন্য। তারপর চরম কিছু সময় আসে তাদের জীবনে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প