অনুপমের সংগীতায়োজনে সুস্মিতা আনিস

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৬, ১৫:০৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৭:০১

অনুপম ও সুস্মিতা কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও কাজ করলেন বাংলাদেশের গানে। দেশ নিয়ে তৈরি সুস্মিতা আনিসের ‘এ প্রাণ আমার বাংলাদেশ’ গানে তিনি সংগীতায়োজন করেছেন।

গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও সুর করেছেন শেখ সাদী খান। গতকাল গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। গাজী শুভ্রর পরিচালনায় এ মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। ইউটিউব ছাড়াও গানটি শোনা যাচ্ছে জিপি মিউজিক ও রবি ইয়োন্ডার মিউজিকে।
সুস্মিতা আনিস নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের ভাইজি এবং তার ছাত্রী। চলতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জয়ন্তী উপলক্ষে এবং শিল্পী ফিরোজা বেগম স্মরণে সুস্মিতা আনিস একটি ভিডিও অ্যালবাম প্রকাশ করেন। এর নাম ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’।
‘এই প্রাণ আমার বাংলাদেশ’ গানটির ভিডিও:

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প