একই কাতারে বেকহাম প্রিয়াঙ্কা ব্লুম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৯:২২

একই কাতারে বেকহাম, প্রিয়াঙ্কা ও ব্লুম
এমন কিছু কী আছে, যা প্রিয়াঙ্কা করছেন না? বলিউডের পর হলিউড মাতিয়ে এবার তিনি হলেন জাতিসংঘের শুভেচ্ছাদূত। এক অনুষ্ঠানে তাকে একই মঞ্চে দেখা গেল জনপ্রিয় সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম, হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে। বেকহাম এবং ব্লুমও জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।
জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফ-এর বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন প্রিয়াঙ্কা। এর আগে স্থানীয় পর্যায়ে ১০ বছর ধরে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে ইউনিসেফ-এর ৭০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে আরও যোগ দেন বেকহাম, হলিউড অরল্যান্ডো ব্লুম, জ্যাকি চান এবং মিলি ববি ব্রাউনকে। অনুষ্ঠানে বেকহাম ও মিলি ব্রাউন উপস্থাপনার দায়িত্বে ছিলেন। তারা সবাই ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।
এক টুইটার বার্তায় প্রিয়াঙ্কা বলেন, ‘১০ বছর হয়ে গেল, ভাবতেও পারছি না! ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে অসাধারণ এক গ্রুপের সঙ্গে কাজ করতে পারায় গর্বিত বোধ করছি।’


ছবি ও সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প