কলকাতায় ‘বাংলাদেশ বিজয় উৎসব’-এ তারা

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৬, ১৪:২৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৮:১০

কলকাতায় ‘বাংলাদেশ বিজয় উৎসব’-এ তারা মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ও আরটিভি  যৌথভাবে আয়োজন করছে পাঁচ দিনের বিজয় উৎসব।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে ‘বাংলাদেশ বিজয় উৎসব’। কাল (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় এ আয়োজনের উদ্বোধন হবে। এখানে প্রধান অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে অংশ  নেবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে ‘আমি বাংলার গান গাই’ শীর্ষক নৃত্যালেখ্য পরিবেশন করবেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। পরিচালনায় নৃত্যশিল্পী শামীম আরা নীপা। তার ও শিবলী মোহাম্মদের সঙ্গে অংশগ্রহণ করবেন নৃত্যাঞ্চলের ৩০জন শিল্পী।
অনুষ্ঠানে বিভিন্ন দিনে গান করবেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, দিনাত জাহান মুন্নি, ব্যান্ড ফিডব্যাক ও লালন।
উৎসবের প্রতিদিনই থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। থাকছে ঢাকাই জামদানিসহ বিভিন্ন পণ্যের মেলা ও বাংলার ঐতিহ্যবাহী খাবার।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প