হলিউড তারকাদের পেছনে ফেললেন প্রিয়াঙ্কা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৬, ০০:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ০০:০০

 প্রিয়াঙ্কা। ছবি: বাজফিড ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি)-র সেলিব্রিটি তালিকায় হলিউডের তাবড় তাবড় তারকাদের পেছনে ফেলেছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সেলিব্রিটিদের একটি তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। মোস্ট পপুলার সেলিব্রিটিস লিস্ট-এর তালিকায় রয়েছে বিশ্বের জনপ্রিয় তারকাদের নাম।
হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও, জনি ডেপ, জেনিফার অ্যানিস্টোন, এমা ওয়াটসন, স্কারলেট জোহানসনের মতো তারকারা ওই তালিকায় রয়েছে প্রিয়াঙ্কার পেছনে। তালিকায় তিনিই একমাত্র বলিউড তারকা।
তালিকার ৫৫ নম্বরে অবস্থান করছেন ‘ফ্যাশন’ ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়া এ তারকা। তার পরেই রয়েছেন জেনিফার অ্যানিস্টোন। এমা ওয়াটসন রয়েছেন ৬৩ নম্বরে। ৭৭ নম্বরে জনপ্রিয় অভিনেতা লিওনার্দোর নাম রয়েছে। এছাড়াও জনি ডেপ ও স্কার্লেট জোহানসনের নাম রয়েছে যথাক্রমে ৮১ ও ৮৬ নম্বরে। তালিকার প্রথমে রয়েছে সোফিয়া বতেলা, ইভান র‌্যাচেল উড ও মার্গট রবি।
এর আগে প্রিয়াঙ্কা দামি অভিনেতাদের টপ লিস্টের ৮ নম্বরে জায়গা করে নিয়েছিলেন। এবার আইএমডিবি-র এই তালিকায় বিশ্বের হাজারো তারকার ভিড়ে নিজের জায়গা করে নিলেন কোয়ান্টিকা তারকা।
কয়েক বছর আগে গান প্রকাশ করে আন্তর্জাতিক বিনোদন জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। ২০১৫ সালে টিভি সিরিজ ‘কোয়েন্টিকো’র মাধ্যমে পান বিপুল জনপ্রিয়তা। নাম উঠে শীর্ষ আয়ের টিভি অভিনেত্রীর তালিকায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে সিরিজটির দ্বিতীয় সিজনের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। ২০১৭ সালে মুক্তি পাবে ৩৪ বছর বয়সী এই তারকার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া  

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প