বড়দিনে হিপ-হপ উৎসব

বিনোদন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ০০:০৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ০০:০৫

প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে আয়োজন করা হচ্ছে ‘বিডি হিপ-হপ ফেস্ট’। এ কবির আর গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান রঁন্দেভু প্রাইভেট লিমিটেড দ্বিতীয়বারের মতো এ উৎসব আয়োজন করছে। এটি হবে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে।
উৎসব উপলক্ষে সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন হয়।
সেখানে রঁন্দেভুর কর্মকর্তারা জানান, লা মেরিডিয়ানের ইনফিনিটি ছাদে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে মাঝরাত পর্যন্ত একটানা চলবে এ আয়োজন। এবারের আয়োজনে দেশের মেধাবী হিপ-হপ শিল্পীদের নিয়ে র‌্যাপ, বি-বয় ড্যান্স, বিট বক্সিং, হিপ-হপ ফ্যাশন শো, ফায়ার স্পিনিং পরিবেশনা থাকবে।
আয়োজকরা বলেন, ‘গত বছরের অনুষ্ঠানের বিপুল দর্শকপ্রিয়তা ও সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। তাই এ বছরে আরও বড় পরিসরে ও ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এ আয়োজন।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিপ-হপ ফেস্ট ও রঁন্দেভু প্রাইভেট লিমিটেড সংশ্লিষ্ট কর্মকর্তা, র‌্যাপ সংগীতশিল্পী ও র‌্যাম্প মডেলরা।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প