সাইফ-কারিনার ঘরে এলো ‘ছোট নবাব’

বিনোদন ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৬, ১৩:৩০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:১৮

সাইফ ও কারিনা। ছবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পতৌদির নবাব-বলিউড অভিনেতা সাইফ আলি খানের পরিবারের এসেছে নতুন সদস্য। প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সন্তানের নাম রাখা হয়েছে তৈমুর আলি খান পতৌদি।
২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে সাইফ ও স্ত্রী কারিনা এক বিবৃতিতে এ খুশির সংবাদটি জানিয়েছেন। জানা গেছে, মা ও ছেলে দুজনই এখন ভালো আছেন।
আজ সকাল সাড়ে সাতটায় নবজাতকটির মুখ দেখেন বলিউডের অন্যতম আলোচিত জুটি ‘সাইফিনা’। কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি কারিনার। স্বাভাবিক প্রক্রিয়াতেই মা হয়েছেন এ অভিনেত্রী। তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (আজ) গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে কারিনাকে হাসপাতালে নিয়ে যান সাইফ। এরপর সকালে নবজাতক পৃথিবীর মুখ দেখে।
এদিকে নতুন এ অতিথিকে ঘিরে শুধু পতৌদি পরিবারেই নয়, বলিউডজুড়ে শুরু হয়েছে আনন্দের হইহই। সামাজিক মাধ্যমে তাকে বরণের নানা বার্তার ভেসে বেড়াচ্ছে।
তৈমুরের জন্মের পরপরই টুইটারে নির্মাতা করণ জোহর খবরটি সবাইকে জানান। এরপর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেন কারিনার বাবা রণধীর কাপুর।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে কারিনা ও সাইফ জানিয়েছিলেন, সব ঠিক থাকলে ২০ ডিসেম্বর শুভ সংবাদটি তারা দিতে পারবেন। সে অনুযায়ী এলো খবরটি।
তৈমুর কারিনার প্রথম সন্তান। তবে সাইফের এটি তৃতীয় সন্তান। সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সাইফের আরও দুই সন্তান রয়েছে, তাদের নাম ইব্রাহিম ও সারাহ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প