ভিন্ন গল্পে মোশাররফ-জুঁই দম্পতি

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৭:৪১

নাটকে মোশাররফ করিম ও জুঁই দম্পতি। ছবি: সংগৃহীত মোশাররফ করিম ও জুঁই। জুটি হিসেবে ভালোই জনপ্রিয়, টিভি পর্দায়। বাস্তবেও দুজন সফল জুটি, পারিবারিক আবহে।
অনেক নাটকের ভিড়ে এবার এই তারকা দম্পতি অভিনয় করেছেন ভিন্ন ধারার এক গল্পে।
যেখানে দেখা যাবে, মোশাররফ করিম দিন মজুর। পেটে-ভাতে কোনও রকমে দিন চলে তার। হঠাৎ সে জঙ্গলে এক বস্তা টাকা পায়। এ টাকা নিয়ে পড়েন বিপদে।
কী করবেন? লোভ নাকি সততা। দ্বন্দ্বে পড়ে যান।
ঠিকই তিনি টাকার বস্তা নিয়ে ঘরে ফেরেন। এরপর থেকেই মোশাররফ ও তার স্ত্রী জুঁই নানা বিপদে পড়েন। এমনই এক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‌‘হার্ট অ্যাটাক’।
হানিফ পালোয়ান ও হাদিউজ্জামান হাদীর রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি প্রচার হবে আরটিভিতে ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে।
এতে মোশাররফ করিম-জুঁই দম্পতি ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প