একই ডাক্তারের হাত ধরে পৃথিবীতে এলেন মা-ছেলে!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২০:২৬

কারিনা ও তৈমুর এক মায়ের গর্ভ থেকে ৩৬ বছর আগে কারিনাকে ভূমিষ্ঠ করেছিলেন যে ডাক্তার, তিনিই এবার সেই বলিউড সুপারস্টারের গর্ভজাত সন্তানকে দেখালেন পৃথিবীর আলো। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম একই চিকিৎসকের হাতে কারিনা কাপুর ও তার সন্তান তৈমুর আলী খান জন্ম হওয়ার এই খবর  জানিয়েছে।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম গতকাল ২০ ডিসেম্বর (মঙ্গলবার) জানায়, ওইদিন গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে কারিনাকে হাসপাতালে নিয়ে যান সাইফ। এরপর সকালে নবজাতক পৃথিবীর মুখ দেখে। নতুন শিশু পৃথিবীর আলো দেখার পরপরই সাইফ-কারিনা এক বিবৃতিতে এ খুশির সংবাদটি জানান। সন্তানের নাম রাখা হয় তৈমুর আলী খান পতৌদি।
ইন্ডিয়া টিভি নিউজের খবরে বলা হয়েছে, ৩৬ বছর আগে কারিনার জন্মের সময় তার মা ববিতার ডেলিভারি করিয়েছিলেন চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা। মঙ্গলবার তৈমুরের জন্মের সময়ও করিনার ডেলিভারি করান তিনি। কাকতালীয় এই বিষয়টি নিয়ে আলোচনায় এখন সরগরম বলিউড পাড়া।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বচ্চন ও কাপুর পরিবারের পারিবারিক চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা। তার হাতে জন্ম নিয়েছেন আরও দুই বলিউড তারকা রণবীর কাপুর ও কারিশমা কাপুর।
এদিকে নতুন এ অতিথিকে ঘিরে শুধু পতৌদি পরিবারেই নয়, বলিউডজুড়ে শুরু হয়েছে আনন্দের হইহই। সামাজিক মাধ্যমে তাকে বরণের নানা বার্তা ভেসে বেড়াচ্ছে। তৈমুর কারিনার প্রথম সন্তান হলেও সাইফের তৃতীয় সন্তান হিসেবে পৃথিবীর আলো দেখলো।
সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সাইফের আরও দুই সন্তান রয়েছে। তাদের নাম ইব্রাহিম ও সারাহ।
/বিএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প