চলছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৬, ১২:৩০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৪০

জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব উদ্বোধন পৌষের সন্ধ্যায় খানিকটা উষ্ণতা ছড়িয়েছে রবীন্দ্রনাথের গান। শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার আয়োজনে ‘অষ্টবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠান।

‘যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়/ যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়/ ..জয় জয় সত্যের জয়’- এমন শ্লোগান নিয়ে ৩ দিনব্যাপী এবারের উৎসব শুরু হয়েছে।
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব উদ্বোধন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা আমিনা আহমেদ। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তপন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘সংস্কৃতিকর্মীরা নিজেদের অর্থায়নে সংস্কৃতি চর্চা করে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখছেন। এটা খুবই আনন্দের বিষয়। আমি চাই আসছে বছর থেকে এই উৎসব পুরো দেশে আয়োজন করা হোক।’
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এর পর পরই ‘ও আমার দেশের মাটি’ ও ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’ গান দুটি দলীয়ভাবে পরিবেশন করেন সংস্থার শিল্পীরা।
সমবেত পরিবেশনা একক গান শোনান কাদেরী কিবরিয়া,  অভিক দে, স্বপ্নীল সজীব, আশিকুর রহমান আশিক, চঞ্চল খান, অনিকেত আচার্য, রানা সিনহা, প্রমোদ দত্ত, জাফর আহমেদ, নকুল চন্দ্র দাস, অনিন্দিতা রায় পিউ, সীমা সরকার, রাবেয়া আক্তার, সাগরিকা জামালী, তানজিনা তমা, অনুুশ্রী ভট্টাচার্য প্রমূখ। আবৃত্তি করেন জয়ন্ত রায়।
উৎসবের ২য় দিন আজ শুক্রবার প্রভাতী অধিবেশন শুরু হয়েছে সকাল সাড়ে ৯ টায় একটি আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। সকাল ১১ টায় ‘শাপমোচন’ নৃত্যনাট্য পরিবেশন করেছে পল্লবী ডান্স সেন্টার। বিকালে সান্ধ্যকালীন অধিবেশনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সৈয়দ হাসান ইমামকে সম্মাননা প্রদান করা হবে।
বক্তব্য রাখছেন সংস্থার প্রধান উপদেষ্টা আমিনা আহমেদ কাল শনিবার সমাপনী দিনের আয়োজন শুরু হবে বিকাল ৪ টায়। সমাপনী সন্ধ্যায় সম্মাননা দেওয়া হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কণ্ঠশিল্পী আবদুল জব্বারকে।
সমবেত পরিবেশনা ছবি: সাজ্জাদ হোসেন

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প