বিজ্ঞাপনে মিনিয়ন ও ক্যাপ্টেন আমেরিকা

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৬, ১৫:২৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৪

বিজ্ঞাপনে মিনিয়ন ও ক্যাপ্টেন আমেরিকা বাংলাদেশের বিজ্ঞাপনে মডেল হয়ে আসছে হলিউডের মারভেল কমিক্স সিরিজের বিখ্যাত অ্যানিমেশন চরিত্র মিনিয়ন এবং ক্যাপ্টেন আমেরিকা!

বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে ও স্টুডিও মনস্টার এর কারিগরি সহায়তায় এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফ্রুটিকা জুসের জন্য। যেখানে দেখা যাবে মিনিয়ন ও ক্যাপ্টেন আমেরিকা একটি যুদ্ধে অংশগ্রহণ করছে!
বিজ্ঞাপনটি প্রসঙ্গে নির্মাতা মেহেদি হাসিব বলেন, ‘এই ধরনের একটি কাজ আমরা এরমধ্যে করেছিলাম। যেখানে ছিলো টম অ্যান্ড জেরি চরিত্র। কিন্তু সেখানে রিয়েল লাইফ শুটিংয়ের অন্তর্ভুক্তি ছিলো না। মিনিয়ন ও ক্যাপ্টেন আমেরিকা চরিত্র দুটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় চরিত্র, তাই হলিউডের সঙ্গে মিল রেখেই প্রায় ১ মাস এনিমেশনের সমস্ত ধাপ পার করে বিজ্ঞাপন চিত্রটি বানানো হচ্ছে। যেখানে ধাপে ধাপে ব্যাবহার করা হয়েছে ক্যারেক্টার মডেলিং, রিগিং, এনিমেশন, ফ্লুইড ও পারটিক্যাল সিমুলেশন, টেক্সচারিং, রোটস্কোপিং, ম্যাপিং, মাস্কিং এবং লাইটিং।’
নির্মাতা জানান, আসছে জানুয়ারিতে বাচ্চাদের জন্য নির্মাণ করা এই বিজ্ঞাপন চিত্রটি প্রচারিত হবে দেশের সবকটি টিভি চ্যানেলে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প