আমির খানকে ‘ঘৃণা’ করেন সালমান!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:১৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ২০:০৫

আমির খানকে ‘ঘৃণা’ করেন সালমান! বলিউডের দুই মহাতারকা সালমান ও আমির খানের বন্ধুত্ব বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেলেও গত কয়েক বছরে তা অনেক দৃঢ় হয়েছে। সম্প্রতি সালমান প্রকাশ্যে জানিয়েছেন, পেশাগতভাবে আমিরকে ‘ঘৃণা’ করেন তিনি!
বৃহস্পতিবার রাতে টুইটারে আমিরকে সালমান লিখেছেন, “আমার পরিবার আজ সন্ধ্যায় ‘দাঙ্গাল’ ছবিটি দেখেছেন। তারা মনে করেন আমার ‘সুলতান’ ছবির চেয়ে এটা অনেক ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে তোমাকে ভালোবাসি কিন্তু পেশাগতভাবে আমি তোমাকে ঘৃণা করি।”
আমিরের বহুল প্রতীক্ষিত ছবি ‘দাঙ্গাল’ আজ শুক্রবার মুক্তি পেয়েছে। তবে মুক্তির আগের দিন সালমানের বাবা-মা ও রণবীর কাপুরের দাদি কৃষ্ণার জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন আমির।
সালমানের টুইটের আমির জবাবও দিয়েছেন। লিখেছেন, “তোমার ‘ঘৃণা’তে আমি শুধু ভালোবাসাই অনুভব করছি। আমি যেমন তোমাকে ভালোবাসি তেমনই ঘৃণা করি।’’
‘দাঙ্গাল’ ও ‘সুলতান’ উভয় ছবির মূল কাহিনি গড়ে উঠেছে কুস্তিকে কেন্দ্র করে। ‘সুলতান’-এ সালমান কুস্তি ছেড়ে দিয়েও ফিরে আসেন। আর সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘দাঙ্গাল’-এ কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করছেন আমির।
ছবিতে দুই মেয়েকে প্রশিক্ষণ দিয়ে বিশ্বসেরা কুস্তিগীরে পরিণত করেন আমির।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প