‘প্রযত্নে’ দিলারা জামান

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৬

‘প্রযত্নে’ দিলারা জামান গুণী অভিনেত্রী দিলারা জামান। নাটকের বাইরে চলচ্চিত্রেও সুনাম কুড়াচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এর কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন তিনি।

‘কিছু শব্দের গল্প, কিছু নৈঃশব্দ্যের’- এমন ট্যাগলাইন দিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। দিলারা জামান অভিনীত ছবিটিতে ঠিক কেমন বিষয় থাকছে তা বলতে নারাজ নির্মাতা সাদাত হোসাইন। তার মতে, জীবনের এমন এক সংকটকে তুলে ধরেছেন যা আমাদের সমাজেরই পুরনো চিত্র।
সাদাত হোসাইন আরও বলেন, “প্রথম ও দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য ‘বোধ’ আর ‘দি সুজ’ প্রশংসিত হওয়ায় তৃতীয়টি তৈরির অনুপ্রেরণা পেয়েছি। গল্পের প্রয়োজনে অভিনেত্রী দিলারা জামানের আন্তরিক সহযোগিতা পেয়েছি। এতে তার অভিনয় সবার মন কাড়বে।”
সাদাত হোসাইনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় অচিরেই বাংলাঢোলের ব্যানারে অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে উন্মুক্ত করা হবে ‘প্রযত্নে’। একইসঙ্গে বাংলালিংকের বাংলাফ্লিক্স, রবির রবিস্ক্রিন ও টেলিটকের টেলিফ্লিক্স- এই তিনটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে এটি।
/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প