হলিউড ও বলিউড মিলিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অবস্থান ভালোই। এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে পেশাগতভাবেও বেশ সফল হচ্ছেন তিনি। নিয়মিত হচ্ছেন হলি-বলির খবরের শিরোনাম।
সেই ধারাবাহিকতায় এবার নিজেকে অন্য রূপে হাজির করলেন এ অভিনেত্রী। সম্প্রতি অন্তর্জালে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দীপিকা, যাতে একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি উপস্থিত হয়েছেন।
দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। দীপিকাও ভারতে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছেন। আর ব্যাডমিন্টনের র্যাকেট হাতে দীপিকাকে পরবর্তী সংখ্যা তুলে ধরছে সেলফ সাময়িকী। এতে দীপিকাকে একেবারে পুরোদস্তুর ক্রীড়াবিদ হিসেবেই দেখা যাবে।
সঞ্জয়লীলা বানসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের কাজ নিয়ে এখন ব্যস্ত দীপিকা। জানুয়ারিতেই তাকে হলিউডের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এ দেখা যাবে। এতে তার সঙ্গে রয়েছেন হলিউড তারকা ভিন ডিজেল।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/



