ঐতিহাসিক প্রেমের উপাখ্যান নিয়ে নির্মিতব্য সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটি বার বার বিড়ম্বনায় পড়ছে।
অভিনেতা-অভিনেত্রী নিয়ে বেশ কিছু ধকল কাটিয়ে যখন পুরোদমে শুটিং চলছে, তখন টিমের এক সদস্যের মৃত্যু হলো দুর্ঘটনায়।
পুলিশ জানিয়েছে, শুটিং চলার সময় পাঁচ ফুট উপর থেকে পড়ে যান ইউনিটের চিত্রশিল্পী মুকেশ ডাকি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর শুক্রবার তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ জন্য শুটিং ইউনিটের অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুঃখজনক এই ঘটনার পর নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বানসালি প্রোডাকশনের নির্বাহী কর্মকর্তা শোভা সান্তা। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।’
‘পদ্মাবতী’তে মূল চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে আছেন রণবীর সিং ও শহিদ কাপুর।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/টিকে/এমএম/



