স্পর্শিয়া যখন বৃষ্টি

বিনোদন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১২:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২৩

স্পর্শিয়া। ছবি ফেসবুক
ছোট পর্দায় বেশ ব্যস্ত অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া। স্বল্পদৈর্ঘ্য, টেলিফিল্ম ও ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন তিনি। বাকি ছিল বাণিজ্যিক ধারার চলচ্চিত্রটি। এবার তাতেও দেখা যাবে। বড় পর্দায় তিনি আসছেন নায়িকা হয়ে। ছবির নাম ‌‘ব‌ন্ধন’।
পাঁচ বন্ধুর গল্প নিয়ে ছবিটি। আর এতে চরিত্র বৃষ্টির ভূমিকায় থাকবেন প্রশংসিত এ শিল্পী। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন।

গত শনিবার ছবিটির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্পর্শিয়া। তিনি বললেন, ‘এর আগে অনেকবার বাণিজ্যিক ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে চেয়েছি। এখন নিজের প্রতি খানিকটা আস্থা তৈরি হয়েছে। তাই সাহস করলাম। আর আমার চরিত্রটাও বেশ ভালো।’

‘বন্ধন’ চলচ্চিত্রে স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করবেন শিপন, সাঞ্জু জন, তানিয়া, এ্যানি ও মিশা সওদাগর প্রমুখ। এছাড়া এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে আরজে ও উপস্থাপক ইভান সাইরের। তিনি ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় থাকবেন।

পরিচালক জানালেন, ছবিটির শুটিং শুরু হবে ২৯ ডিসেম্বর। আগামী ভালোবাসা দিবসে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক