পপির বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:১৩

পপি। ছবি সংগৃহীত।
একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে সিএমএম আদালতে প্রতারণার মামলা হয়েছে। নতুন একটি ছবির পারিশ্রমিক নিয়ে পপি কাজ করেননি- এমন অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী পরিচালক ও প্রযোজক জসীম উদ্দিন মামলাটি করেন। ৪০৬/৪২০ ধারায় মামলটি হয়েছে গত ২২ ডিসেম্বর।
অভিযোগে জানানো হয়, পপি গত বছর ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। কিন্তু পরে কাজ করেননি। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয়ের জন্য ১/১০/২০১৫ তারিখে চুক্তিবদ্ধ হয়ে দু’লক্ষ টাকা সম্মানী গ্রহণ করেন। কিন্তু ছবিটির শুটিংয়ের সিডিউল চেয়ে বারবার যোগাযোগ করা হলেও পপি সাড়া দেননি এবং যোগাযোগও করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিশ পাঠানো হলে, পপি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান’।

পরিচালক জসীম উদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে মামলাটির আম-মোক্তার ‘সিন সিনারি প্রডাকশন’-এর জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া। মামলায় বাদি পক্ষের আইনজীবী হিসেবে আছেন গোলাম সাবের চৌধুরী। 

বিষয়টি নিয়ে পপির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ‘দ্য আমেরিকান ড্রিম’ গত বছরে কাজ শুরু হওয়ার কথা ছিল। চলতি বছর পপিকে ছাড়াই ছবিটির শুটিং শুরু হয়। এতে অভিনয় করেছেন সাইমন, আইরিন, নায়িকা সূচনা আজাদ।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প