যে পথ জোভান-মেহজাবিনের!

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৭, ১৮:৫০আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৮:৫৫

জোভান-মেহজাবিন আগামীকাল (২ জানুয়ারি) আরটিভিতে প্রচার হবে এক ঘণ্টার নাটক নিয়ে সাপ্তাহিক আয়োজন ‘মানডে নাইট সুপার ড্রামা’। বছরের প্রথম এ আয়োজনে দেখানো হবে জোভান ও মেহজাবিনের নাটক ‘ওয়ান ওয়ে রোড’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
নাটকটির গল্প সম্পর্কে মেহজাবিন বললেন, ‘একটা মেয়ে হুট করে এক শীতের সকালে বাসা থেকে পালিয়ে যায়। উদ্দেশ্য, তার প্রেমিককে বিয়ে করা। কিন্তু তার প্রেমিক আসে না, আসে তার বন্ধু। সে এমন বন্ধু যাকে এই মেয়ে কখনও সহ্যই করতে পারত না। ঘটনাক্রমে এই ছেলের সঙ্গে তার কিছু সময় থাকতে হয়। তারা অপেক্ষা করতে থাকে। সময় পেরিয়ে গেলেও তার প্রেমিক আসে না। এ অবস্থায় মেয়েটির বিভিন্ন টানাপোড়নের মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়।’
এতে মিজান ও নিলার চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মেহজাবিন। নাটকটি সোমবার রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প