আসছে নায়লা-রানার ‘পাপা চিক চিক’

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১৫:০৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪


রানা ও নায়লা নাঈম। ছবি: সাজ্জাদ মডেল নায়লা নাঈম আগেই জানিয়েছিলেন, নতুন রূপে আসছেন তিনি। `ক্লোজআপ ওয়ান'খ্যাত সংগীতশিল্পী এইচএম রানার নতুন অ্যালবামের একটি গানের ভিডিওতে হয়েছেন ‌‘বারবি ডল'! গানটির শিরোনাম ‘পাপা চিক চিক’।
কেমন হলো গানটি- তা দেখা যাবে আগামীকাল ৩ জানুয়ারি। এদিন বিকাল ৪টায় রাজধানীর একটি রেস্তোরাঁয় গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। একইসঙ্গে প্রকাশ করা হবে রানার স্বনামের অ্যালবাম ‘রানার’-এর।
 রানা বলেন, ‘‘এটি আমার দ্বিতীয় একক অ্যালবাম। এর মোড়ক উন্মোচন ও মিউজিক্যাল ফিল্ম ‘পা পা চিকচিক’-এর প্রিমিয়ার শো উৎসব অনুষ্ঠিত হবে কাল। এছাড়া একই সময়ে এটি ইউটিউবে প্রকাশ হবে।’’
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন সংগীতব্যক্তিত্ব কাজী হাবলু, সংগীতশিল্পী ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, গীতিকবি লতিফুল ইসলাম শিবলীসহ অনেকে। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, ‘পাপা চিক চিক’ ভিডিওর পরিচালক আশিকুর রহমান এবং মডেল নায়লা নাঈমসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরেফের রহমান। রানা ও নায়লা নাঈম। ছবি: সাজ্জাদ
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প