ভারতে আসছেন ভিন ডিজেল!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৭, ০০:২০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০০:২০

দীপিকা-ডিজেল দীপিকা পাড়ুকোন অভিনীত হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ চলতি মাসেই মুক্তি পেতে চলেছে। ছবিতে অ্যাকশনধর্মী ‘সেরেনা’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। তার বিপরীতে রয়েছেন ভিন ডিজেল। ছবিটির প্রচারণায় হলিউডের এই খ্যাতিমান অভিনেতাও ভারতে আসছেন বলে জানিয়েছেন দীপিকা।

আগামী ১৩ জানু্য়ারি ভারতে ছবিটির বিশেষ স্ক্রিনিং হবে। ছবির প্রচারে ভিন ও দীপিকাকে একসঙ্গেই দেখতে পাবে দর্শকরা।

দীপিকা এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘ভিন, ভারত অধীর আগ্রহে তোমার প্রতীক্ষায় রয়েছে। ১২ ও ১৩ জানুয়ারি আমাদের দেখা হচ্ছে। অনেক অনেক ভালোবাসা।’  

পূর্ব ঘোষণা অনুযায়ী, সব ঠিক থাকলে আগামী ১৪ জানুয়ারি প্রথমে ভারতে ও পরে ২০ জানুয়ারি বিশ্বব্যাপি মুক্তি পাচ্ছে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’। ছবিটি প্রযোজনা করছে প্যারামাউন্ট পিকচার্স।  

উল্লেখ্য, ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে একইদিনে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে ২০ জানুয়ারি থেকে দেখা যাবে ছবিটি।

/এসএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প