কী খুঁজছেন পূজা?

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ১৫:৪১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৫:৪৬

পূজা গত বছর স্টেজ, অ্যালবাম ও প্লেব্যাকে ব্যস্ত ছিলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। বিশেষ করে নতুন বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার।
এর মধ্যে নিজের একক অ্যালবামও ছিলো। সিডি চয়েস থেকে প্রকাশিত এ অ্যালবামের নাম ‘অবুঝ পাখি’।
এখানে ইমরান, বেলাল ও সাজিদ সরকারের সুরে গান গেয়েছেন তিনি। এর মধ্যে বেলাল খানের সঙ্গে তার গাওয়া ‘অবুঝ পাখি’ গানটির মিউজিক ভিডিওর সুবাদে ভালোই প্রশংসা পেয়েছেন।
তারই ধারাবাহিকতায় সম্প্রতিক সময়ে তিনি কিছু একটা খুঁজছেন বলে খবর মিলেছে। কিন্তু কী খুঁজছেন পূজা?
জবাবে বলেন, ‌‘যা খুঁজছি সেটা এখনই বলতে চাই না। তবে সুন্দর কিছুই মনে মনে খুঁজছি। সেই ভাবনা থেকে একটা গানও করেছি সম্প্রতি।’
গানটির শিরোনামও একই রকম- ‘খুঁজে যাই’। পূজা জানান, চলতি বছর তার গাওয়া এটাই প্রথম গান। গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সংগীত পরিচালনা করেছেন সাদ শাহ।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু অন্যরকম গান হয়েছে এটি। গাইতে বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’
এটি শিগগিরই প্রকাশ পাচ্ছে অডিও এবং ভিডিও দুটি ভার্সনেই।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প