আবার মঞ্চে ‘ক্রাচের কর্নেল’

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৬:২০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৬:২২

ক্রাচের কর্নেল গত ডিসেম্বরে ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উপলক্ষে বটতলা মঞ্চে এনেছে নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’। উৎসবের প্রথম দিনই নাটকটি মঞ্চস্থ হয়।

এবার সেই একই জায়গা বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নতুন বছরের প্রথম শুক্রবার, ৬ জানুয়ারি আবারও প্রদর্শিত হতে যাচ্ছে ‘ক্রাচের কর্নেল’।
এটি বটতলার ৯ম প্রযোজনা।
শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

এই নাটকের মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। অনেক তর্ক-যুক্তির মাধ্যমেই এগিয়ে চলে নাটকটি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প