সাইফের মেয়ের সঙ্গে অভিনয় করছেন না হৃত্বিক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ০০:১১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ০০:১১

হৃত্বিক ও সারা বলিউডে কোনও তারকার সন্তান যখন অভিনয়ে নামেন তখন তাকে নিয়ে বেশ আলোচনা ও মাতামাতি শুরু হয়।

সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। সারাকে সম্প্রতি বন্ধু বা পরিবারের সঙ্গে বেশ প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে। জানা গেছে, বলিউডে শিগগিরই পদার্পণ ঘটবে এই নবাবজাদির।

বলিউডে বেশ চাউর হয়ে আছে হৃত্বিক রোশনের বিপরীতে প্রথম অভিনয় করবেন সারা। আর ছবিটি নির্মাণ করবে ধর্ম প্রডাকশন। তবে এখন শোনা যাচ্ছে, এটার কোনও সত্যতা নাই, পুরোটাই গুজব।

বলিউড লাইফ ডটকম জানাচ্ছে, হৃত্বিক নিজেই এই গুজব উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। সেখানে বলেছেন, এ বিষয়টির মধ্যে একটুও সত্যতা নাই।

অবশ্য হৃত্বিক স্বীকার করেছেন গুজবটি সম্পর্কে অবগত তিনি।

‘কাবালি’-র পর নতুন ছবির বিষয়ে হৃত্বিক জানালেন, এখন পর্যন্ত কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি।

সূত্র: জি-নিউজ।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প