পিছিয়ে গেল শিবলী-রাতাশ্রীর ‘তুখোড়’

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৭, ১৬:০১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৬:১২

রাতাশ্রী ও শিবলী কথা ছিল আজ, ৬ জানুয়ারি দেশীয় চলচ্চিত্রে অভিষেক ঘটবে মডেল শিবলী নওমান, কলকাতার রাতাশ্রী দত্ত এবং পরিচালক মিজানুর রহমান লাবুর।

হলো না। পিছিয়ে গেল তাদের অতি প্রত্যাশিত চলচ্চিত্র ‘তুখোড়’। তবে অনির্দিষ্ট সময়ের জন্য নয়। মাত্র দুই সপ্তাহ পিছিয়েছে মুক্তির তারিখ। পরিচালক লাবু জানান, ছোট্ট একটা টেকনিক্যাল কারণে পিছিয়ে গেছেন তারা।
দ্যর্থহীন কণ্ঠেই বললেন, ‘তবে আমরা নিশ্চিত আসছি ২০ জানুয়ারি দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে।’   
নতুনদের নিয়ে তৈরি নতুন ধারার চলচ্চিত্র ‘তুখোড়’-এ রাতাশ্রীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত শিবলী নওমান। পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টস-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজীব। এর কাহিনি লিখেছেন মাহমুদুল হক রাজীব। আর পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও করেছেন মিজানুর রহমান লাবু।

‘তুখোড়’-এর এক ঝলক:

শিবলী-রাতাশ্রী ছাড়াও এতে একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ। আরও আছেন বাপ্পারাজ, শিমুল খান, সামিহা খান, সাদিয়া সোমা, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন, শায়েরীসহ অনেকেই।
উল্লেখ্য, ‘ক্লাব-ডি’ নামে ছবিটির শুটিং শুরু হয়েছিল। পরে এর নাম পাল্টে ‘তুখোড়’ রাখা হয়।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প