ভালোবাসা দিবসে সালমার একাদশ!

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৭:২১আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৪:৩৯

সালমা ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটি ১১তম একক অ্যালবাম।’ এমনভাবেই ভক্তদের জন্য সুখবর দিলেন সালমা। প্রায় এক বছর পর এই তারকার গানের অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। আগামী ভালোবাসা দিবসে আসবে তার এই একদশ অ্যালবাম।
অ্যালবামটির নাম ‘মন মাঝি’। তিনটি ভিন্ন ধাঁচের গান থাকছে এই ইপি অ্যালবামে।

সালমা বলেন, ‘বর্তমানে গানগুলোর কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি। সেটাও চলতি সপ্তাহে শেষ করার ইচ্ছে আছে।’
অ্যালবামে থাকবে ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের গান। লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু।

‘মন মাঝি’ প্রকাশ করছে জিসান মাল্টিমিডিয়া।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প