ট্রেলারে সময় বাড়লো প্রিয়াঙ্কার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ২০:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২০:৫৩

ক্যারিয়ারের প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’-এ প্রিয়াঙ্কা চোপড়া সহশিল্পী হিসেবে পেয়েছেন ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনকে।

এতে আরও আছেন আলেক্সান্দ্রা দাদারিও, জাক এফ্রন, কেলি রোরবাক, ইলফেনেশ হাদেরা ও জন বেস-এর মতো সহশিল্পীরা।

গত ডিসেম্বরে মুক্তি পায় স্যাথ গর্ডন পরিচালিত মুভিটির প্রথম ট্রেলার। তবে সেখানে এ বলিউড তারকার ক্ষণিকের উপস্থিতিতে সন্তুষ্ট হতে পারেননি অনেকেই। তাদের জন্যই এবার ‘বেওয়াচ’-এর দ্বিতীয় ট্রেলারে নতুন রূপে হাজির হলেন ৩৪ বছরের প্রিয়াঙ্কা। 

কমেডি-অ্যাকশন ঘরানার ছবি ‘বেওয়াচ’। চলতি বছরের ৯ জানুয়ারি ইউটিউবে মুক্তি পায় ছবিটির দ্বিতীয় ট্রেলার। ১ মিনিট ৩১ সেকেন্ডের এ ট্রেলারে ভিলেন হিসেবে তিন সেকেন্ডের জন্য দেখা গেছে তাকে। আগামী ২৬ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে একটি নাইট ক্লাবের মালকিন ‘ভিক্টোরিয়া লিডসের’ ভূমিকায়।

ছবিটির সহঅভিনেতা দ্য রক-এর সঙ্গে প্রিয়াঙ্কা সূত্র: এনডিটিভি।

/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান