এলো তাদের মিউজিক্যাল ফিল্ম

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ০০:০১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৩:২৩

শুটিংয়ের ফাঁকে তৌসিফ, স্পর্শিয়া ও নাহিদ মেহেদী নাটকে স্পর্শিয়া-তৌসিফকে বেশ পাওয়া যায়। চলচ্চিত্রে স্পর্শিয়াকে আরও দিন কয়েক পর দেখা যাবে। মাত্রই শুরু করছেন নতুন চলচ্চিত্রের কাজ। তৌসিফের এখনও সে অভিজ্ঞতা হয়নি।
তবে একটি গানের মাধ্যমে এ দু’জনকেই চলচ্চিত্রের আবহে দেখা যাচ্ছে। ‘হারালো অজানায়’ শিরোনামের গল্পনির্ভর সে গানে তারা মডেল হয়েছেন। 
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হয়েছে ভিডিওটি। গানটি গেয়েছেন নাহিদ মেহেদী। সূচির কথায় এর সুর-সংগীত করেছেন অদিত। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
গানটি প্রসঙ্গে নাহিদ মেহেদী বলেন, ‘এটুকু বলব, বেশ ভালো হয়েছে গানের কাজটি। এখানে একটি গল্প বলতে চেয়েছি। দুজন ছেলে-মেয়ের ভালোবাসা ও হারানোর গল্প। ভিডিওতেও তা সুন্দরভাবে উঠে এসেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতারা সুন্দরভাবে গ্রহণ করবেন।’
একটি দৃশ্যে তৌসিফ ও স্পর্শিয়া এদিকে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘গান পছন্দ হওয়ার পর যখন ভিডিওর জন্য একটা দারুণ গল্প পাই তখন আরও ভালো লাগে। এই গানটি তেমন কিছুই হয়েছে। যেখানে আমি প্রাণখুলে হেসেছি, ভালোবেসেছি এবং মৃত্যুর পথ থেকে বেঁচে এসেছি। সঙ্গে ছিলো আবার বন্ধু তৌসিফ! সব মিলিয়ে এটা একটা অসাধারণ কাজ হয়েছে। আমার ভক্তদের জন্য নতুন বছরের সবচেয়ে বড় চমক এটি।’
গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। ইউটিউব ছাড়াও এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রকাশিত হয়েছে।
ভিডিওতে হারালো অজানায়:

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প