শিশির-নিতুর জীবন...

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ০০:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০০:০০

জীবন চলচ্চিত্রের একটি দৃশ্য শিশিরের দুইটি কিডনি নষ্ট। চার বছর প্রেমের সম্পর্কের পর দুই বছরের সংসার নিতুর সঙ্গে। কিন্তু তা সেটি টিকছে না।
স্বামীকে মৃত্যুর মুখে রেখে নিতু চলে আসে বাবার বাড়িতে। এমনকি বাবার বাড়িতে আসার পরে তালাকনামা পাঠায় শিশিরের কাছে। আর তার বাবা মা আবার নিতুর বিয়ে ঠিক করে।
অন্যদিকে শিশির ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। নিতু তার একটি কিডনি দিয়ে সে দুর্বল হয়ে বাচঁতে রাজি নয়; তাই শিশিরকে ফেলে রেখে চলে আসে। শিশির তার স্ত্রীর কাছ থেকে এটুকু সহানুভূতি না পেয়েও মত্যুর সময় ঘনিয়ে আসছে ভেবে তার ভালোবাসার মানুষটিকে শেষবারের মতো দেখতে চায়। এরপর কী ঘটবে, তা আজ (সোমবার) দেখা যাবে। ইউটিউবে প্রকাশিত হচ্ছে ‌‘জীবন' নামের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
সৃষ্টি এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি রচনা ও পরিচালনা করেছেন জুয়েল হাসান। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ ও রিতু রহমান। চলচ্চিত্রটি সম্পর্কে পরিচালক জুয়েল হাসান বলেন, ‘জীবনের কিছু ‍উপলব্ধি তুলে ধরা হয়েছে এতে। আমরা চেয়েছি এটি দর্শকের কাছে সরাসরি পৌঁছে যাক। এ জন্য ইউটিউবে এটি মুক্তি দেওয়া হচ্ছে।’
/এম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প