বিয়ে করছেন গায়িকা পূজা-মডেল অর্ণব

সুধাময় সরকার
১৯ জানুয়ারি ২০১৭, ১৭:১১আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৫:২৬

পূজা ও অন্তু অতঃপর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্র-দিন-ক্ষণ সব চূড়ান্ত। চলছে দাওয়াতপত্র বিতরণ পর্ব।

পূজা বাংলা ট্রিবিউনকে জানালেন, তার হবু বরের নাম অর্ণব অন্তু। বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে প্রথম ফেব্রুয়ারি সন্ধ্যায়, ঢাকার এক অভিজাত কমিউনিটি সেন্টারে।

আরও জানান, বিয়েটি পারিবারিকভাবে হলেও দু’জনার প্রথম পরিচয় ঘটে একটি গানের ভিডিও শুটিংয়ে। বেলাল খান-পূজার গাওয়া ‘অবুঝ পাখি’ নামের গানটির শুটিং হচ্ছিল দূর সুন্দরবনে, গেল বছর আগস্টে। সেই গানে মডেল হিসেবে কাজ করেছেন অর্ণব অন্তু। মূলত সেখান থেকেই দু’জনের পরিচয়, বন্ধুত্ব এবং ভালোবাসার সূত্রপাত।

অবশ্য অর্ণব অন্তু মূলত কাজ করেন ব্র্যান্ড ডেভলপমেন্ট অফিসার হিসেবে ওয়ালটন মাইক্রো টেক কর্পোরেশনে। মডেল হিসেবে তিনি প্রথম নজর কাড়েন মারিয়া নূর-ইরেশ যাকেরের সঙ্গে ‘এখানেই ডট কম’ এর একটি মজার বিজ্ঞাপনচিত্র দিয়ে।

পূজা-অর্ণবের প্রথম পরিচয়ের সেই গানটি দেখুন:

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প