এবার দীপিকার দৃষ্টি গসলিংয়ের দিকে!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ০০:০৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০০:০৫

এবার দীপিকার দৃষ্টি গসলিংয়ের দিকে! দীপিকা পাড়ুকোন এবার হলিউডে ‘লা লা ল্যান্ড’খ্যাত রায়ান গসলিংয়ের সঙ্গে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বর্তমানে তার প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কিছুদিন আগে সহ-অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে মুম্বাইয়ে ছবির প্রচারণায় অংশ নেন। ভিন সেখানে রণবীর সিংকে দীপিকার ‘বয়ফ্রেন্ড’ বলে সম্বোধন করলেও, ভিনের সঙ্গেও দীপিকার রসায়ন ছড়াচ্ছে বলে গুজব শোনা যায়।

এরই মধ্যে দীপিকা এক নতুন ইচ্ছা প্রকাশ করেছেন। পরের ছবিতে বলিউডের এই ‘মাস্তানি’ কাজ করতে চান রায়ান গসলিংয়ের সঙ্গে। সম্প্রতি ‘ইউএসএ টুডে’র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার কথায় উঠে আসে- ‘লা লা ল্যান্ড’ ছবিটি পছন্দের কথা এবং রায়ান গসলিং-এর সঙ্গে অভিনয়ের আগ্রহ।

দীপিকা জানান, ‘লা লা ল্যান্ড’ ছবিটি তার খুব ভালো লেগেছে। সঙ্গে রায়ানের অভিনয়ও পছন্দ হয়েছে। পরের ছবিতে এই অভিনেতার সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

দীপিকা ‘লা লা ল্যান্ড’ ছবিটি সম্পর্কে বলেন, ‘ছবিটির মধ্যে অনেক কিছু আছে, যেমন- অভিনয়, সততা এবং গান। এটি বিখ্যাত ক্লাসিক লাভ স্টোরিগুলোর মধ্যে একটি।’

এরপর রায়ান গসলিং সম্পর্কে দীপিকা বলেন, ‘তিনি অবশ্যই অসাধারণ, আর তিনি অবশ্যই এমন একজন, যার সঙ্গে আমি কাজ করতে চাই।’

দীপিকার কথায় ইঙ্গিত পাওয়া যায়, সহসাই হলিউড ছেড়ে যাচ্ছেন না এই বলিউড স্টার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

/এসএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প