শিশু চলচ্চিত্র উৎসবে দুই শতাধিক ছবি

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ০০:০২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৪:১৬

চলচ্চিত্র উৎসবটির প্রতীকী ছবি শুরু হচ্ছে ‘১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। আজ (২৪ জানুয়ারি) থেকে ৩০ জানুয়ারি এই উৎসব একই সঙ্গে রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, জয়পুরহাট, টাঙ্গাইল এবং পরবর্তী সময় ৩ ও ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
এবারের স্লোগান- ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন। আয়োজক চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ।
এ আয়োজনে ৫৪টি দেশের ২ শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৪টায়।

উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় ৪টি করে প্রদর্শনী হবে।
পাবলিক লাইব্রেরি ছাড়াও জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আঁলিয়স ফ্রঁসেজ, ব্রিটিশ কাউন্সিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী চলবে।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প