ভালোবাসার বিশেষ ছবি ১০ ফেব্রুয়ারি

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৯:৪১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৩:০২

শুভ ও ফারিয়া/ ছবি: সাজ্জাদ ভালোবাসার বিশেষ ছবি হবে ‘প্রেমী ও প্রেমী’- এমন দাবি জাজ মাল্টিমিডিয়ার। আর এ জন্য বছর দু’য়েক আগে নামটি অন্য ছবিতে ব্যবহার হওয়ার কথা থাকলেও তা থেকে সরে এসেছিলেন তারা।

এরপর নতুন একটি ভালোবাসার গল্পে নামটি ব্যবহার করেন। তৈরি হয় আরিফিন শুভ ও ফারিয়ার ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি!

এবার তাই ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি জানান, আগামী ১০ ফেব্রুয়ারি ছবিটি সারাদেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে, গত ২০ জানুয়ারি রাতে এর ট্রেলার প্রকাশিত হয়েছে।

যেখানে দেখা যায় লন্ডন ফেরত ফারিয়া কলকাতায় যেতে চান তার প্রেমিকের সঙ্গে দেখা করতে। এবং সেটি দু’জনার প্রথম সাক্ষাত। ঘটনাক্রমে শুভ ফারিয়ার সেই প্রেমিককে খুঁজে তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন! জমে ওঠে তাদের ত্রিভুজ প্রেমের গল্প!

ছবিটির ট্রেলার:

যৌথ প্রযোজনার এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

ছবির অপর প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার এসকে মুভিজ। ছবিটি গত ৭ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান