বলিউডে সেরা আমির-দীপিকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৭, ১২:৫১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৩:৫৭


দীপিকা ও আমির বলিউড জগতের সবাইকে ছাড়িয়ে টাইম সেলেবেক্স-এর ২০১৬ সালের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন আমির খান ও দীপিকা পাড়ুকোন। ২০১২ সাল থেকেই তারকাদের র‌্যাঙ্কিং নির্ধারণ করে প্রতিবছর সেই তালিকা প্রকাশ করছে টাইম সেলেবেক্স।

তালিকা তৈরি করতে তারা ৬০টির বেশি প্রকাশনা ও আড়াই শ’র বেশি টিভি চ্যানেলে তারকাদের উপস্থিতি বিচার করে। পুরো বিষয়টি এটা কম্পিউটারভিত্তিক। গত নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যালোচনা করে এবারের তালিকা প্রকাশ করা হয়েছে।
দীপিকা পাড়ুকোন গত বছর হলিউডে অভিষেক ছবি আলোচনার তুঙ্গে ছিলেন। এছাড়া ‘পদ্মাবতী’ ছবিতে অভিনয় এবং রণবীর সিংয়ের সঙ্গে প্রেম নিয়েও ছিলেন বেশ আলোচনায়।
আমির খান আলোচনায় ছিলেন ‘দাঙ্গাল’ চলচ্চিত্র নিয়ে। ছবি মুক্তির অনেক থেকেই আলোচনা শুরু হয়। আর মুক্তির পর ছবিটি নিয়ে প্রশংসা ছিল আরও বেশি।
অভিনেতাদের তালিকায় শীর্ষে থাকা অন্যরা হলেন- শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন ও শহিদ কাপুর।
অভিনেত্রীদের তালিকায় রয়েছেন- প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, আনুশকা শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজ, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও পরিণীতি চোপড়া। অভিনেত্রীদের তালিকায় ৫০তম স্থানে রয়েছেন সানি লিওনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প