কেন মাহমুদউল্লাহকে নিয়ে মিছিল!

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৭, ১৬:০২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৪:১৭

বিজ্ঞাপনে রিয়াদ। হুডখোলা জিপ। তাতে দাঁড়িয়ে কেতাদুরস্ত ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এলাকার গলির মুখে গাড়িটি আসতেই চারদিক থেকে ফুল আর রঙের ছোড়াছুড়ি!
তাদের সবার উদ্দেশ্য একই- ক্রিকেটারকে অভিবাদন জানানো। এরপর তাকে নিয়ে রীতিমতো চলে মিছিল!
না, কোনও ক্রিকেট সিরিজ জয়ের পরের ঘটনা নয় এটি। জাতীয় দলের অন্যতম ভরসা মাহমুদউল্লাহ রিয়াদকে এভাবে পাওয়া যবে পর্দায়। একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে মডেল হয়েছেন এ তারকা।
সোমবার রাজধানীর কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ হয়েছে। চিয়ার আপ নামের এ পানীয়র বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নাফিজ রেজা।
এ প্রসঙ্গে রিয়াদ জানান, বিজ্ঞাপনের জন্য প্রচুর প্রস্তাব তিনি পান। কিন্তু নিজের সঙ্গে খাপ খায় না বলে এড়িয়ে গিয়েছেন বেশ কয়েকবার। এবারের আইডিয়াটা বেশ ভালো লেগেছে তার। তাই কাজটি করলেন।
এদিকে, সোমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কোক স্টুডিওতেই পণ্যটির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিয়াদ। তিনি পণ্যটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন। তাই বিজ্ঞাপনচিত্র ছাড়াও বিলবোর্ডে পানীয় হাতে এবার দেখা যাবে রিয়াদকে।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান