বলিউড-টলিউড ছবিতে রানা

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ০০:০৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৩:০৮

রানা শুরুটা ‘ক্লোজআপ ওয়ান' প্রতিযোগিতার মাধ্যমে। এরপর সংগীত নিয়ে নিয়মিত কাজ; প্লেব্যাক করেছেন, দুটি একক অ্যালবামও প্রকাশিত হয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে এসে প্রকাশ করেছেন তার দ্বিতীয় অ্যালবাম ‘রানার’।
আর অন্যতম আলোচিত মিউজিক ভিডিও ‘পাপা চিক চিক’ দিয়ে চলতি বছরের শুরুটা হয়েছে তার। সংক্ষেপে এভাবেই বলা যায় সংগীতশিল্পী রানার পরিচিতি। তবে এর সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছে আরও দুটি পালক। বলিউড ও টলিউডের ছবিতে প্লেব্যাক করছেন তিনি। সঙ্গে তার দ্বিতীয় অ্যালবাম ‘রানার’ প্রকাশিত হচ্ছে কলকাতা ও মুম্বাইতে।

পুরো বিষয়টি নিয়ে রানা বলেন, ‘‘ভারতীয় প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আমার সঙ্গে চুক্তি করেছে। তাদের মাধ্যমেই আমি তিন ধরনের কাজ করতে যাচ্ছি। প্রথমত, অ্যালবাম ‌‘রানার' ও ‘পাপা চিকচিক’ গান ভারতে প্রকাশ পাবে। এছাড়া বলিউড ও টলিউডের ছবিতে তিনটি গান আর তাদের আয়োজিত ‘এপার বাংলা ওপার বাংলা’ কনসার্টে অংশ নেওয়ার বিষয়টিও থাকছে। কনসার্টটিতে বেশ লম্বা সময় আমার পরিবেশনা থাকবে।’’
রানা জানালেন ১ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্টটি হবে। পরদিন অ্যালবামের প্রকাশনা। আর ৪ তারিখ মুম্বাইতেও হবে এর প্রকাশনা উৎসব। সেসময় বলিউড ছবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এদিকে কলকাতার ছবিতেও থাকছে দুটি গান। এগুলোর সংগীত পরিচালক দেবদূত চট্টোপ্যাধায়। আর নাম চূড়ান্ত না হওয়া বলিউড ছবিটি পরিচালনা করবেন রমেশ চ্যাটার্জি।
বলিউড ও টলিউডে যুক্ত হওয়ার বিষয়ে রানা বলেন, ‘মূলত ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে আমার চুক্তি। সেখানে এক বাঙালি আমার বিষয়টি তাদের বলেছিলেন। এরপর তারা ইউটিউবে দীর্ঘদিন ধরে আমাকে পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ‘পাপা চিক চিক’ গানটি তাদের বেশ মনে ধরে। তাই বড় ধরনের আয়োজনে আমাকে সম্পৃক্ত করেন ও প্লেব্যাক করানোর বিষয়টি চূড়ান্ত করেন।’

উল্লেখ্য, রানার নতুন অ্যালবাম ‘রানার’ ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশিত। অ্যালাবমের ‘পাপা চিক চিক’ গানটির ভিডিও ৮ জানুয়ারি ইউটিউবে আসে। প্রকাশের পর বেশ সাড়া ফেলে ভিডিওটি। এতে রানার সঙ্গে মডেল হয়েছে নায়লা নাঈম। ভিডিওটি পরিচালনা করেছেন চিত্র পরিচালক আশিকুর রহমান।

পাপা চিক চিক:

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প