বাংলাদেশের মুক্তিযুদ্ধ মালায়লাম ছবিতে

বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৭, ১৭:৩০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫

বাংলাদেশের মুক্তিযুদ্ধ মালায়লাম ইন্ড্রাস্ট্রিতে বাংলাদেশের দশর্কের কাছে মোহনলাল খুব একটা পরিচিত নাম নয়। তবে ভারতের প্রভাবশালী চলচ্চিত্র শিল্প মালায়লামের সুপারস্টার তিনি!
‘দৃশ্যম’ খ্যাত এ তারকার হাত ধরেই এবার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সে ইন্ড্রাস্ট্রিতে প্রবেশ করতে যাচ্ছে।
ছবির নাম ‌‘১৯৭১ বিয়ন্ড বর্ডারস’। এতে মূলত মুক্তিযুদ্ধের শেষ দিকের অংশটুকু তুলে ধরা হয়েছে।
ছবির চরিত্র সম্পর্কে জানা যায়, এতে মোহনলাল দুটি চরিত্রে অভিনয় করেছেন। একটিতে তিনি ভারতীয় মেজর ও অপরটিতে মেজরের বাবা কর্নেলের ভূমিকায় অভিনয় করেছেন।
এতে আরও আছেন অভিনেত্রী আশা সরাথ ও বলিউড অভিনেতা অরুনোদয় সিং। পরিচালনা করেছেন রবি।
গত ২৪ জানুয়ারি ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসে ছবিটির প্রথম লুক প্রকাশ করেন নায়ক মোহনলাল। তবে বরাবরের মতোই ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ বলেই তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। যেখানে বাংলাদেশের নাম প্রায় উহ্যই থেকে যাচ্ছে।
জানা গেছে, এই সিনেমায় মুক্তিযুদ্ধের শেষ ১০ দিন অর্থাৎ ৬ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, সাম্প্রতিক ভারতের ‘গুন্ডে’, ‘দ্য ঘাজি অ্যাটাক’ (মুক্তি প্রতীক্ষিত) ছবিতেও একইভাবে মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ হিসাবে উপস্থাপন হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক