সালমানের ‘টিউবলাইট’-এ জাদুকর শাহরুখ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২০

সালমান ও শাহরুখ বলিউডের দুই মেগা স্টার সালমান-শাহরুখকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। ‘বজরঙ্গি ভাইজান’-এর পরিচালক কবির খানের ‘টিউবলাইট’ সিনেমায় অভিনয় করবেন বলিউডের এ দুই শক্তিমান অভিনেতা।

‘টিউবলাইট’-এর নায়ক সালমান হলেও এতে গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে জাদুকরের ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এর মধ্য দিয়ে ১৫ বছর পর সালমান-শাহরুখকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পাবেন ভক্ত-দর্শকরা।

এর আগে সর্বশেষ ২০০২ সালে ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় একসঙ্গে কাজ করেন এ দুই বলিউড তারকা। মাঝে দুজনের সম্পর্কের অবনতি ঘটলেও ২০১৬ সালে তাদের বন্ধুত্ব পুনরুজ্জীবিত হয়।

ইতোপূর্বে শাহরুখের ‘ওম শান্তি ওম’-এ সালমানকে দেখা গিয়েছিল অতিথি চরিত্রে।

আগামী ২৫ জুন ‘টিউবলাইট’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের পটভূমিতে তৈরি এই ছবি আদতে একটি লাভ স্টোরি। এই ছবিতে সালমানের ভাই সোহেল খান এবং চীনা অভিনেত্রী জু জু-কেও দেখতে পাবেন দর্শকরা।

/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান