মিনারের ভালোবাসার গান

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৪

মিনার রহমান/ ছবি: সংগৃহীত বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে মিনারের তিন গানের বিশেষ ইপি। নাম ‘কারণে অকারণে’।

শিরোনাম গান ছাড়াও এতে রয়েছে ‘কেউ’ এবং ‘ঢাকা’ শিরোনামের দুটি গান। একটি গানের সুর মিনারের অন্য দুটি করেছেন মার্শেল। তিনটি গানই লিখেছেন ইশতিয়াক আহমেদ।

মিনার রহমান বলেন, ‘আমি তিনটি গান নিয়েই আশাবাদী। আমার সুর করা গানটি একটু অন্য আবহে প্রেজেন্ট করতে চেয়েছি। যার জন্য গানটির সংগীতায়োজক শাকেরকেও বিশেষ ধন্যবাদ দেওয়া যায়। অন্য দুটি গানও ভালো হয়েছে। মার্শেল নতুন হিসেবে খুবই ম্যাচিউরড মিউজিক করেছে।’

অ্যালবামটি শিগগিরই প্রকাশ পাচ্ছে ঈগল মিউজিকের ব্যানারে। এছাড়াও গানগুলো পাওয়া যাবে জিপি মিউজিক, রবি-ইয়ন্ডার মিউজিক অ্যপ-সহ ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন মাধ্যমে।

এদিকে ‘কথা হয় দেখা হয় না’ শিরোনামের একটি বিশেষ গানেও সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ‘ঝুম’খ্যাত মিনার রহমান। এটি ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ প্রজেক্টের থিমসং হিসেবে ব্যবহৃত হবে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি এনটিভিতে প্রচার হবে পাঠকের গল্প নিয়ে তিনটি নাটক। সেগুলোর অনলাইন ও টিভি প্রচারণার কাজে গানটি ব্যবহার করা হবে বলে জানান মিনার। 

প্রসঙ্গত, গতকাল (২ ফেব্রুয়ারি) থেকে প্রথমবারের মতো মিনার শুরু করেছেন একটি রেডিও অনুষ্ঠান। রেডিও টুডে’র (৮৯.৬ এফএম) এই অনুষ্ঠানের নাম ‘মিনার লাইভ’। যেখানে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলবে মিনারের সঙ্গে তার ভক্ত-শ্রোতাদের গল্প-গানের আসর।

# রেডিওতে মিনারের অভিষেক

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প